শিরোনাম

‘আলোর মিছিলে’ শুরু শোকের মাস

নিউজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাসের শুরুতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে ‘আলোর মিছিল’ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে মাসব্যাপী শোক পালন শুরু করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

রোববার রাত ১২টা ১মিনিটে অগাস্টের প্রথম প্রহরে ধানমন্ডির ৩২ নম্বর সড়ক থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে ‘আলোর মিছিল’ হয়। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে হয় মোমবাতি প্রজ্জ্বলন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিন ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

বিকালে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি জানানো হয়।

রোববার রাতের ‘আলোর মিছিল’ ও মোমবাতি প্রজ্জ্বলনের কথা সেখানে উল্লেখ করা হয়। তাদের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে-

১ অগাস্ট সোমবার বিকাল ৩টায় রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি, ‘কৃষকের কণ্ঠ’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা করবে কৃষক লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই দিনই ‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ গ্রন্থের মাসব্যাপী সংবাদচিত্র প্রদর্শনী উদ্বোধন হবে।

৪ অগাস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করবে যুবলীগ।

৫ আগস্ট শুক্রবার সকাল ৮টায় ধানমন্ডি আবাহনী ক্লাবে শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল করবে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনসমূহ। সকাল ৯টায় বনানী কবরস্থানেও একই কর্মসূচি পালন করবে তারা।

৫ আগস্ট বেলা ১১টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে স্বেচ্ছাসেবক লীগ।

৭ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ছাত্রী সমাবেশ করবে ছাত্রলীগ। ওইদিন ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করবে যুবলীগ।

৮ অগাস্ট সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে বঙ্গমাতার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল ১১টায় ৩২ নম্বরে আলোচনা সভা করবে স্বেচ্ছাসেবক লীগ। এছাড়া বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগীরা। পথশিশুদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ করবে যুব মহিলা লীগ।

১০ অগাস্ট সকাল ১০টায় জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করবে যুবলীগ। বিকালে ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করবে মহিলা আওয়ামী লীগ।

১১ অগাস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে শোক দিবসের আলোচনা সভার আয়োজন করবে স্বেচ্ছাসেবক লীগ। ১২ অগাস্ট টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবে কৃষক লীগ। ১৩ অগাস্ট বিকাল ৩টায় বিএমএ অডিটোরিয়ামে আলোচনা সভা করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

১৩ থেকে ১৫ অগাস্ট ৩২ নম্বরে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে স্বেচ্ছাসেবক লীগ।

১৫ অগাস্ট সূর্যোদয়ের ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সব স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল ৬টা ৪৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডিস্থ প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পন।

সকাল ১০টায় টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। বাদ যোহর দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। সুবিধামতো সময়ে অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। দুপুরে অস্বচ্ছল দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ। এছাড়া বাদ আসর ৩২ নম্বরে মিলাদ ও দোয়া করবে মহিলা আওয়ামী লীগ।

১৬ অগাস্ট বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

১৭ অগাস্ট ২০০৫ সালে সারাদেশে সিরিজ বোমা হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

১৮ অগাস্ট বিকাল ৪টায় রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করবে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ। একই দিন আলোচনা সভা করবে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর।

১৯ অগাস্ট বিকাল ৩টায় কৃষিবিদ ইনস্টিউিট মিলনায়তনে আলোচনা সভা করবে যুব মহিলা লীগ। একই দিন আলোচনা সভা করবে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ।

২০ অগাস্ট বিকাল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করবে ছাত্রলীগ। ওই দিন ২১ অগাস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা করবে আওয়ামী যুবলীগ। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করবে কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর শাখা।

২১ অগাস্ট বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা করবে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।

২২ অগাস্ট বিকাল ৪টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোচনা সভা করবে মহিলা আওয়ামী লীগ। বিকাল ৫টায় আলোচনা সভা করবে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করবে কৃষক লীগ ঢাকা মহানগর দক্ষিণ।

২৩ অগাস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে যুব মহিলা লীগ। বিকাল ৩টায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তন জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী আইনজীবী পরিষদ।

২৪ অগাস্ট সকাল সাড়ে ৯টায় আইভী রহমানের স্মরণে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল করবে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।

২৫ অগাস্ট বিকাল ৩টায় আলোচনা সভার আয়োজন করবে তাঁতী লীগ। ২৭ অগাস্ট বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করবে কৃষক লীগ। ২৯ অগাস্ট বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করবে মহিলা শ্রমিক লীগ।

৩০ অগাস্ট আলোচনা সভার আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগ। ৩১ অগাস্ট বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করবে ছাত্রলীগ। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

basic-bank

Be the first to comment on "‘আলোর মিছিলে’ শুরু শোকের মাস"

Leave a comment

Your email address will not be published.


*