শিরোনাম

দীপিকা পাডুকোনের ফিটনেস সিক্রেট

নিউজ ডেস্ক : ফিগার এবং ফিটনেস নিয়ে মারাত্মক সচেতন বলিউড ডিভা দীপিকা পাডুকোন। কীভাবে তিনি এত ফিট থাকেন, তা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে। এই প্রসঙ্গে দীপিকা পাডুকোনের ফিটনেস ট্রেনার ফারহান ঢাল্লা জানিয়েছেন যে, শুধুমাত্র জিমে গিয়ে শারীরিক কসরত করলেই হবে না। সুস্থ এবং ফিট থাকতে হলে, আধ্যাত্মিক দিক থেকেও শরীরকে সুস্থ রাখতে হবে।

তিনি বলেছেন, ‘আত্মার সঙ্গে শরীর ও মনের যোগাযোগটা খুবই জরুরি। আমরা আমাদের শরীরকে আত্মার থেকে তো আলাদা করতে পারব না। আত্মা সুস্থ থাকলে আমাদের শরীরও অনেক বেশি সুস্থ থাকবে। সেই কারণেই দীপিকাকে আমি ধ্যান করার বিশেষ পদ্ধতি শিখিয়েছি। আর এর ফলেই ও এত ফিট।’

basic-bank

Be the first to comment on "দীপিকা পাডুকোনের ফিটনেস সিক্রেট"

Leave a comment

Your email address will not be published.


*