শিরোনাম

ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্যে ফের চটল বচ্চন পরিবার

নিউজ ডেস্ক : চলছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শ্যুটিং। আর এই ছবিতে অভিনয় করবেন ঐশ্বরিয়া রায়। একথা কারও অজানা নয়। এটাও জানা গিয়েছে যে, তার বিপরীতে থাকবেন রনবীর কাপুর। এ পর্যন্ত সব ঠিকই ছিল। তবে ছবিতে রয়েছে একাধিক ঘনিষ্ঠ মুহূর্ত। একটি দৃশ্যে রণবীরের সঙ্গে লিপলক করতেও দেখা যাবে অ্যাশকে। আর এখান থেকেই সমস্যার শুরু। শোনা যাচ্ছে এই বিষয়টি একেবারেই ভালো চোখে নিচ্ছেনা বচ্চন পরিবার।

ছবিতে সহ-অভিনেতার সঙ্গে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এর আগেও আপত্তি তুলেছিলেন বচ্চন পরিবার। ‘ধুম ২’-র শ্যুটিংয়ের সময় হৃত্বিক রোশন-ঐশ্বরিয়ার চুম্বন দৃশ্যও আপত্তি তুলেছিল বচ্চন পরিবারে। তখন ঐশ্বরিয়াও স্বীকার করেছিলেন হৃত্বিকের সঙ্গে ওই দৃশ্যের শ্যুটিং করতে তারও অস্বস্তি হয়েছিল। সেই দৃশ্যের জন্যে তাকে বিভিন্ন আইনি সমস্যাও পড়তে হয়। পরিস্থিতির আজও কোন পরিবর্তন হয়নি, তা ফের একবার প্রমাণিত হল রণবীরের সঙ্গে অ্যাশের ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল’-এর শ্যুটিংয়ে।

প্রথমে শোনা গিয়েছিল, ঐশ্বরিয়া করনকে জানিয়েছিলেন তিনি রণবীরের সঙ্গে ওই সমস্ত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চাননা। কিন্তু পরে চিত্রনাট্যের দাবি মেটাতে ঘনিষ্ঠ দৃশ্য করতে রাজি হয়েছেন তিনি।

সূত্র: কলকাতা ২৪

basic-bank

Be the first to comment on "ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্যে ফের চটল বচ্চন পরিবার"

Leave a comment

Your email address will not be published.


*