শিরোনাম

কারো শিডিউল নেই, তাই পরীর সাথে ওম

নিউজ ডেস্ক:আগামীকাল থেকে শুরু হচ্ছে সৈকত নাসির পরিচালিত চলচ্চিত্র ‘পাষাণ’। ছবিতে জুটি বেঁধে কাজ করছেন নায়িকা পরী মণি ও কলকাতার অভিনেতা ওম। আগামী ২১ তারিখ থেকে পরী ও ওম ছবির শুটিংয়ে যুক্ত হবেন বলে জানিয়েছেন ছবির পরিচালক। শুটিং নিয়ে সৈকত নাছির বলেন, ‘আমরা আগামীকাল থেকে ছবির শুটিং শুরু করছি। এরই মধ্যে শুটিং ইউনিট লোকেশনে পৌঁছেছে। এখন শুটিংয়ে থাকছেন না পরী ও ওম। এখন পরী আরেকটি ছবির (রক্ত) শুটিংয়ে ব্যস্ত। ২০ তারিখ এই ছবির শুটিং শেষ করে ২১ তারিখ আমার সেটে শুটিং করার কথা রয়েছে তাঁর।’ ঢাকায় এত নায়ক থাকতে কলকাতার ওমকে কেন নেওয়া হয়েছে? উত্তরে সৈকত বলেন, ‘আমি ছবির জন্য প্রথমে নায়ক সুমিতকে নিয়েছিলাম। কিন্তু ছবির গল্প শেষ করার পর আমরা দেখলাম, তার লুকের সাথে চরিত্রটা যায় না। তখন আমরা নতুন নায়ক খুঁজতে শুরু করলাম। বাংলাদেশে এখন যাঁরা কাজ করছেন, এদের মধ্যে প্রায় সবার সাথেই কথা বলেছি; কিন্তু তাদের কোনো শিডিউল নেই। যাদের শিডিউল পাওয়া গেছে তারা আগামী বছর কাজ করতে পারবেন। এখন শিল্পীর জন্য আমি আসলে এক বছর অপেক্ষা করতে পারব না। অনেক চিন্তা করে শেষে ওমকে নেওয়া হয়েছে।’ উল্লেখ্য, ছবিটির ঘোষণা দেওয়া হলে পরীমণি ও সুমিতকে নিয়ে একটি ফটোশুট করেন নির্মাতা সৈকত নাসির। যে শুটের ছবি দিয়ে ‘পাষাণ’-এর পোস্টারও করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "কারো শিডিউল নেই, তাই পরীর সাথে ওম"

Leave a comment

Your email address will not be published.


*