শিরোনাম

সাকিব-রাসেলে ভর করে সিপিএলের ফাইনালে জ্যামাইকা

নিউজ ডেস্ক:দ্বিতীয় প্লে অফে জয় পেয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে চলে গেল সাকিবাল হাসানের দল জ্যামাইকা তালাওয়াস। দুই দফা বৃষ্টিতে খেলা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ১৯ রানের জয় নিয়েই ফিরেছে দলটি। সাকিব আল হাসানের ঘূর্ণি ও আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে ফাইনালের টিকেট পেয়েছে ক্যামাইকা।

বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হলেও দুই দফা বৃষ্টিতে ম্যাচ গড়ায় দুপুর পর্যন্ত। টসে হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় ক্রিস গেইলের দল জ্যামায়িকা। ৩৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় জ্যামাইকা। ব্যক্তিগত ১৫ রানে আউট হন চাদউইক ওয়ালটন। এরপরে গেইল রানের চাঁকা কিছুটা টেনে নিলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জ্যামাইকা। তবে ছয় নম্বরে নেমে ব্যাট হাতে সেঞ্চুরি করে দলকে বড় সংগ্ররহ এনে দেন আন্দ্রে রাসেল। মাত্র ৪৪ বলে ১০০ রান করে আউট হন তিনি। ব্যাট হাতে সাকিব করেন ২৩ বলে ১৯ রান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স মাত্র নয় রানেই প্রথম উইকেট হারায়। ছয় রান করে আউট হন উমর আকমল। উদ্বোধনী ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা অনেকটা সময় ব্যাট হাতে রানের চাকা সচল রাখলেও বৃষতি এসে ছন্দ পতন ঘটায়। বৃষ্টি থামার পরে নাইট রাইডার্সের সামনে নতুন করে লক্ষ্য দেওয়া হয় ১২ ওভারে ১৩০ রানের। কিন্তু মাঠে নেমে আর তেমন করে দাড়াতে পারেনি নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা। প্রথম ওভারে ১২ রান দিলেও নিজের দ্বিতীয় ওভারে আমলাকে ফিরিয়ে দেন সাকিব, একই ওভারের চতুর্থ বলে আউট করেন সুনীল নারাইনকেও।

নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান করেন কলিন মুনরো (৩৮)। জ্যামাইকার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান সাকিব আল হাসান। এছাড়া রাসেল দুটি ও ইমাদ ওয়াসিম একটি উইকেট পেয়েছেন।

 

basic-bank

Be the first to comment on "সাকিব-রাসেলে ভর করে সিপিএলের ফাইনালে জ্যামাইকা"

Leave a comment

Your email address will not be published.


*