শিরোনাম

বঙ্গবন্ধুর অন্যতম অনুপ্রেরণা দাত্রী ফজিলাতুন্নেছা মুজিব

নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জš§বার্ষিকী আজ। ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জš§গ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বামী শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধুর অন্যতম অনুপ্রেরণা দাত্রী এই মহীয়সী নারী। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল।

মাত্র ৩ বছর বয়সে পিতা শেখ জহুরুল হক ও ৫ বছর বয়সে মা হোসনে আরা বেগমকে হারান বেগম ফজিলাতুন্নেছা মুজিব। তার ডাক নাম ছিল রেনু। চাচাত ভাই শেখ লুৎফর রহমানের পুত্র শেখ মুজিবুর রহমানের সঙ্গে বেগম ফজিলাতুন্নেছার বিয়ে দেন দাদা শেখ কাসেম। গোপালগঞ্জ মিশন স্কুলে প্রাথমিক লেখাপড়ার পরে সামাজিক রীতি-নীতির কারণে বাড়িতে গৃহশিক্ষকের কাছে লেখাপড়া করেন তিনি। কিন্তু লেখাপড়ার প্রতি ছিল তার প্রচণ্ড আগ্রহ। সে কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রমের পাশাপাশি প্রচুর পড়াশোনা করতেন ফজিলাতুন্নেসা মুজিব।

বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন মুজিবজায়া এই মহীয়সী। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অনেক জটিল ও সংকটময় পরিস্থিতিতে স্বামী বঙ্গবন্ধুর পাশে থেকে তাকে পরামর্শ প্রদান ও সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছেন তিনি। সারাজীবন যেমন বঙ্গবন্ধুর পাশে থেকে তাকে সাহস দিয়েছেন অকুতোভয় ফজিলাতুন্নেছা মুজিব তেমনি মৃত্যুর সময় তার সঙ্গী হয়েছেন।

বঙ্গবন্ধুর জীবনসঙ্গী হওয়ার কারণে জীবদ্দশায় নানা সংকট ও ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে অসাধারণ গুণবতী এই অকুতোভয় নারীকে। যখনই বঙ্গবন্ধু কোনো সংকটে পড়েছেন তখনই সংসার ও দলের হাল ধরে সামনে এগিয়ে গেছেন ফজিলাতুন্নেছা মুজিব। আগরতলা ষড়যন্ত্র  মামলা দায়ের করার পর তদানিন্তন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করে এবং গ্রেফতারের হুমকি দেয়। তিনি ’৬৯-এর গণঅভ্যুত্থানে নেপথ্য থেকে বলিষ্ঠ ভূমিকা বঙ্গবন্ধুর অন্যতম অনুপ্রেরণা দাত্রী ফজিলাতুন্নেছা মুজিবরেখেছিলেন। জীবদ্দশায় বঙ্গবন্ধু যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই ফজিলাতুন্নেছা মুজিব দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিতেন। একাত্তরে নয় মাসের মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙালির মুক্তি সংগ্রামকে এগিয়ে নিতে গৃহবন্দি অবস্থায় থেকেও ফজিলাতুন্নেছা মুজিব অসাধারণ ভূমিকা রেখেছেন।

কর্মসূচি: দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও সমমনা সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করবে। সকাল সাড়ে ৮টায় বনানী গোরস্তানে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কবর জিয়ারত, কবর প্রাঙ্গণে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সংগঠনগুলো। বাদ আসর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো যৌথভাবে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা করবে।

basic-bank

Be the first to comment on "বঙ্গবন্ধুর অন্যতম অনুপ্রেরণা দাত্রী ফজিলাতুন্নেছা মুজিব"

Leave a comment

Your email address will not be published.


*