শিরোনাম

বেতন থেকে আগেই কেটে নেয়া হবে কর

নিউজ ডেস্ক: বাজেটের বড় লক্ষ্য পূরণে এবার সরকারি-বেসরকারি চাকরিজীবীদের দিকে বাড়তি নজর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করযোগ্য আয় থাকলে প্রতি মাসেই চাকরিজীবীদের বেতন থেকে আগেই কর কেটে নেবে এনবিআর।

এ ছাড়া সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১৬ হাজার টাকার বেশি হলেই বার্ষিক আয়কর বিবরণী জমা এবং বেসরকারি চাকরিজীবীদের ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) বাধ্যতামূলক করেছে এনবিআর।

এনবিআর সূত্রে জানা যায়, অগ্রিম করের পরিমাণ নির্ধারণের জন্য বার্ষিক আয়, বিনিয়োগের অনুমানভিত্তিক পরিমাণ হিসাব করতে হবে। বিনিয়োগে কর রেয়াত বাদ দিয়ে যে পরিমাণ আয় অবশিষ্ট থাকবে, সেটাকে ধরে প্রদেয় কর হিসাব করতে হবে। এ অনুমিত করের পরিমাণকে ১২ দিয়ে ভাগ করে প্রতি মাসে তা বেতন থেকে কেটে রাখা হবে। সেই কর অগ্রিম কর হিসেবে সরকারি কোষাগারে জমা দিতে হবে। অগ্রিম করের অর্থ কেটে রেখে কর্মীদের বেতন-ভাতা দিতে হবে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে।

basic-bank

Be the first to comment on "বেতন থেকে আগেই কেটে নেয়া হবে কর"

Leave a comment

Your email address will not be published.


*