শিরোনাম

জাল নোটসহ ৯ বিদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক:ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ‘বিপুল পরিমাণ’ দেশি-বিদেশি জাল নোটসহ দশজনকে র‌্যাব গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে নয়জন বিদেশি নাগরিক।

র‌্যাব-২ এর অধিনায়ক মো. মহিউদ্দিন বলেন, রবিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এক বাড়িতে ওই অভিযানে জাল নোট তৈরির বেশ কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে দুজন নারী, তাদের মধ্যে একজন বাংলাদেশি। নয় বিদেশির সবাই আফ্রিকার দেশ ক্যামেরুন, কঙ্গো ও লেসেথোর নাগরিক বলে র‌্যাব কর্মকর্তা মহিউদ্দিন জানান।

তিনি বলেন, আগারগাঁওয়ে সংবাদ সম্মেলন করে পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

 

basic-bank

Be the first to comment on "জাল নোটসহ ৯ বিদেশি গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*