শিরোনাম

অলিম্পিক বিদায়ে কেঁদে ফেললেন জোকোভিচ

নিউজ ডেস্ক:অলিম্পিকের শুরুতেই অঘটনের শিকার টেনিস বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। আসরের প্রথম রাউন্ডেই ১৪৪ নম্বর বাছাই হুয়ান মার্টিন দেল পোর্তোর বিপক্ষে হেরে যান সার্বিয়ান এ তারকা। আর অপ্রত্যাশিত এমন হারে নিজের আবেগ ধরে না রাখতে পারা জোকোভিচ কান্নায় ভেঙে পড়েন।

নিজের ক্যারিয়ারের প্রত্যেকটি গ্র্যান্ডস্ল্যাম জেতা জোকোভিচের কাছে অলিম্পিকের স্বর্ণটিই অধরা। তাই এবারের আসরে বেশ আশা করেই এসেছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিন পরে টেনিসে ফেরা দেল পোর্তোর বিপক্ষে হেরে বিদায় নিতে হলো তার। ম্যাচে ৭-৬ ও ৭-৬ গেমে পরাজিত হন জোকোভিচ।

এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকেও এই দেল পোর্তোর বিপক্ষে হেরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল জোকোভিচকে। আর্জেন্টাইন তারকা দেল পোর্তোর বর্তমান ৠাংকিং খারাপ হলেও এক সময় তিনি চার নম্বরে ছিলেন। জিতেছেন ২০০৯ সালের ইউএস ওপেন শিরোপা।

এদিকে এ ম্যাচ হেরে জোকোভিচ বলেন, ‘কোনো সন্দেহ নেই এটি আমার ক্যারিয়ারের সবেচেয়ে খারাপ হার। এটি মেনে নেওয়া খুবই কঠিন।’

 

basic-bank

Be the first to comment on "অলিম্পিক বিদায়ে কেঁদে ফেললেন জোকোভিচ"

Leave a comment

Your email address will not be published.


*