নিউজ ডেস্ক:কয়েকদিন আগে বিদেশি গণমাধ্যমে প্রকাশ পায়, আমেরিকার জর্জটাউন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতে যাচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সেই ইউনিভার্সিটিতে শিক্ষিকার পদে নিয়োগ হওয়ার কথা ছিল তার। তবে এখন জানা গেছে, আপাতত সেই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করছেন না তিনি।
এর আগে ব্রিটেনের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ‘লন্ডন স্কুল অব ইকোনমিকস’ এর খণ্ডকালীন অধ্যাপিকা হিসেবে যোগ দিয়েছিলেন জোলি। স্কুলটিতে তিনি মাস্টার্স গ্রেডের ‘নারী শান্তি ও নিরাপত্তা’ বিষয়টি পড়াতেন। শোনা গিয়েছিল, তার সঙ্গে ওয়াশিংটনের জর্জটাউন স্কুলেও অধ্যাপনার কাজ করবেন। জর্জটাউন ইনস্টিটিউটের অ্যাম্বাসাডর মেলানি ভারভির চলতি বছরের মে থেকেই অ্যাঞ্জেলিনার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলে রেখেছিলেন।
জর্জটাউন ইনস্টিটিউটের অ্যাম্বাসাডর মেলানি ভারভির জানান, লন্ডন ট্রিপে গিয়ে জার্জটাউন ইউনিভার্সিটি নিয়ে কথা হয় অ্যাঞ্জেলিনার সঙ্গে। এখন অ্যাঞ্জেলিনার জন্য অপেক্ষা করছেন তারা। ২০১৭ সালের নতুন শিক্ষাবর্ষ থেকে ভবিষ্যত প্রজন্মকে পড়ানোর কথা ছিল অ্যাঞ্জেলিনা জোলির।

Be the first to comment on "জর্জটাউন ইউনিভার্সিটিতে যোগ দিচ্ছেন না অ্যাঞ্জেলিনা জোলি"