শিরোনাম

সালমানের হাত ধরে বলিউডে এবার চীনা নায়িকা

নিউজ ডেস্ক:বলিউড সুপারস্টার সালমান খান। তার হাত ধরে বলিউডে প্রবেশ করেছেন বেশ কয়েকজন তারকা অভিনেত্রী। এদের মধ্যে জেরিন খান, ক্যাটরিনা কাইফ ও সোনাক্ষী সিনহার নাম উল্লেখযোগ্য। এবার এক চীনা নায়িকার বলিউডে অভিষেক হতে যাচ্ছে সালমানের হাত ধরে।

কয়েকদিন আগে কাশ্মিরের লাদাখে নিজের পরবর্তী ছবি ‘টিউবলাইট’ এর শুটিং শুরু করেছেন নির্মাতা কবির খান। এতে সালমান খানের সঙ্গে কে জুটি বাঁধবেন তা নিয়ে চলছিলো জল্পনা। অবশেষে জানা গেলে বলিউড সুপারস্টারের বিপরীতে থাকবেন এক চীনা নায়িকা।

চীনা অভিনেত্রী ঝু ঝু ছবিটিতে প্রধান নায়িকা হিসেবে থাকছেন। গত ৩ আগস্ট মুম্বাইয়ে এসে হিন্দি ভাষা শেখার তালিম নিয়েছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। গত ৮ আগস্ট থেকে লাদাখে ‘টিউবলাইট’-এর কাজ শুরু করেছেন তিনি। সেখানে সল্লুর সঙ্গে তোলা একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঝু ঝু। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাদাখে হিমালয়ের রাজ্যের প্রাণকেন্দ্র লেহ’র উঁচু স্থানে জনাব সালমান খানের সঙ্গে।’

প্রসঙ্গত, বলিউডে নতুন হলেও আর্ন্তজাতিক অঙ্গনে অবশ্য ঝু ঝু অপরিচিত মুখ নয়। বেশকিছু ছবি ও টিভি অনুষ্ঠানে অসাধারণ অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘হোয়াট ওমেন ওয়ান্ট’, ‘মার্কো পোলো’ ও ‘সাংহাই কলিং’।

 

basic-bank

Be the first to comment on "সালমানের হাত ধরে বলিউডে এবার চীনা নায়িকা"

Leave a comment

Your email address will not be published.


*