শিরোনাম

রৌসেফের অভিশংসন : বিচারের পক্ষে সিনেটের ভোট

নিউজ ডেস্ক:দিলমা রৌসেফের অভিশংসন প্রশ্নে বিচারের পক্ষে ভোট দিয়েছে ব্রাজিলের সংখ্যাগরিষ্ঠ সিনেট সদস্যরা। বাজেট আইন লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে এই বিচার হবে বলে জানা যায়। সিনেটের মোট ৫৯ জনের মধ্যে ২১ জন বিচারের পক্ষে মত দিয়েছেন বলে জানা যায়। বুধবার সিনেটের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থ কেলেঙ্কারির দায়ে মে মাসে রৌসেফকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয় সিনেট। এদিকে রৌসেফের পক্ষ থেকে বলা হয়, পূর্ববর্তীদের মতই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

অবশ্য পূর্ণ সিদ্ধান্তের জন্য আরো বেশি ভোট প্রয়োজন হবে সিনেটের। বিবিসি তার প্রতিবেদনে জানায়, সিনেটের মোট সদস্যের দুই-তৃতীয়াংশের ভোট লাগবে বিচার কার্যক্রম শুরু করতে। অলিম্পিক আসর শেষ হওয়ার পর এই পূর্ণ ভোট হওয়ার কথা রয়েছে।

এই বিষয়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় দেশটির সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট রিকার্ডো লেভনদোস্কি বলেন, সংবিধানের অধীনে থেকে সবচাইতে কঠিন কাজ হবে এটি।

২০১৪ সালে নির্বাচিত হওয়ার আগে অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার দায়ে দিলমা রৌসেফকে প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি দেয়া হলেও তার দল ওয়ার্কার পার্টির পক্ষ থেকে জানানো হয়, সিনেট ও দলের বেশ কিছু নেতা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কারণে রৌসেফের বিরোধিতা করা হচ্ছে। বিবিসি।

 

basic-bank

Be the first to comment on "রৌসেফের অভিশংসন : বিচারের পক্ষে সিনেটের ভোট"

Leave a comment

Your email address will not be published.


*