শিরোনাম

নিজামীর স্ত্রী পরিচালিত ইসলামিক স্কুলে অভিযান

নিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর রোডের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ জন কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ফাঁসি কার্যকর হওয়া যুদ্ধাপরাধী ও জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর স্ত্রী ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন বলে বাড্ডা থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, জামায়াত-শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাসায় অভিযান চালানো হয়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "নিজামীর স্ত্রী পরিচালিত ইসলামিক স্কুলে অভিযান"

Leave a comment

Your email address will not be published.


*