শিরোনাম

দীপিকার জীবনের সবচেয়ে বড় আফসোস

নিউজ ডেস্ক : বলিউডে এখন তিনি প্রথম সারির হিরোইন। হলিউডেও কাজ শুরু করে ফেলেছেন। শুধু তাই নয়। হলিউডের নেক্সট জেনারেশনের তালিকাতেও নাম তুলে ফেলেছেন দীপিকা পাড়ুকোন। তবু এই আফসোসটা তাঁর যায়নি। কোনোদিন যাবে না। বলিউডে তিনি যখন প্রবেশ করেছিলেন, যাত্রা খুব একটা সহজ ছিল না। সংগ্রাম করতে হয়েছিল প্রচুর। ‘ওম শান্তি ওম’ এর পর সাধারণ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ককটেল যখন রিলিজ করল, আর পেছনে ফিরে তাকাতে হয়নি দীপিকাকে। ওপরে ওঠার সেই শুরু। তারপর এলো ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’। আর তারপরই হলিউড ছবি। তাও যে সে ছবি নয়। xXx-এর সিকুয়েল। xXx: দা রিটার্ন অফ জেন্ডার কেজ। ক্যারিয়ার এত উন্নতি করেও দীপিকার মনে এখনও একটা আফসোস রয়ে গেছে। তিনি যশ চোপড়ার সঙ্গে একটাও ছবি করতে পারলেন না। তাঁর সমসাময়িক হিরোইন ক্যাটরিনা কাইফ যশ চোপড়ার সঙ্গে ‘জাব তাক হ্যায় জান’ করে ফেলেছেন। কিন্তু দীপিকা ভাগ্যে শিকে ছিড়ল না। যশ চোপড়ার সঙ্গে একটাও ছবি করতে পারলেন না তিনি। এই আফসোস তাঁর সারা জীবনেও যাবে না।

basic-bank

Be the first to comment on "দীপিকার জীবনের সবচেয়ে বড় আফসোস"

Leave a comment

Your email address will not be published.


*