নিউজ ডেস্ক : ভিক্ষা দিয়ে বিপাকে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধামন্ত্রী ম্যালকম টার্নবুল। দেশটির মেলবোর্ন শহরের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ভিক্ষুককে পাঁচ ডলার ভিক্ষা দেন তিনি। আর এটি নিয়েই জোড় সমালোচনা উঠেছে দেশটিতে। একজন প্রধানমন্ত্রী হয়েও কিভাবে মাত্র পাঁচ ডলার ভিক্ষা দিলেন, এ নিয়ে প্রশ্নমুখর সমালোচকরা।
গত ১৮ আগস্ট রাস্তায় ভিক্ষা দেয়ার সময় দৃশ্যটি ধরা পড়ে জনৈক আলোকিচিত্রীর ক্যামেরায়। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পরই সমালোচকদের তোপের মুখে পড়েন তিনি। কারণ ছবিটিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী ভিক্ষুকের সামনে থাকা কফি কাপে মাত্র পাঁচ ডলার গুঁজে দিচ্ছেন।
ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই এ ঘটনার জন্য প্রধানমন্ত্রীকে ‘কুঞ্জুস’ আখ্যায়িত করেছেন। এছাড়াও, টার্নবুলের মতো এমন ধনী ও ক্ষমতাধরের পক্ষে ভিক্ষুককে মাত্র পাঁচ ডলার দেয়াটা একেবারেই শোভনীয় নয় বলেও মন্ত্রব্য করেছেন।
তবে অনেকে বিষয়টিকে অন্যভাবেও ব্যাখ্যা করছেন। তাদের ভাষ্যমতে, ভিক্ষা দেয়ার দৃশ্যটি ধারণ করে প্রধানমন্ত্রীর তার মহানুভবতা প্রচার করতে চেয়েছিলেন। কিন্তু হিতে বিপরীত হলো তার।
বিষয়টি নিয়ে ডেইলি মেইলও খবর প্রকাশ করেছে। গণমাধ্যমটি টার্নবুলকে ‘কৃপণ’ বলে উল্লেখ করেছে। অন্যদিকে সমালোচকদের একটি দল বলে বেড়াচ্ছেন এভাবে ভিক্ষুককে অর্থ দেয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী দারিদ্র্যকে সমর্থন জানাচ্ছেন। পাশাপাশি মেলবোর্নের মেয়র রবার্ট ডয়লি প্রধানমন্ত্রীকে ভিক্ষা দেয়ার পরিবর্তে দাতব্য সংস্থা খুলে বসার পরামর্শ দিয়েছেন।

Be the first to comment on "ভিক্ষা দিয়ে বিতর্কে ‘প্রধানমন্ত্রী’"