শিরোনাম

মাশরাফিদের নেটে অনুশীলন শুরু

নিউজ ডেস্ক : পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই শনিবার ২০ আগস্ট থেকে শুরু হয়েছে জাতীয় দলের নেট অনুশীলন। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডের সবাই অনুশীলনে যোগ দিয়েছেন।

পুরো সেশনটি চলবে দুইভাগে। প্রথমটি সোয়া নয়টায় শুরু হয়ে সোয়া ১১টা পর্যন্ত। দ্বিতীয়টি সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। তবে প্রথম সেশনে জাতীয় দলের মূল ক্রিকেটারদেরকেই জায়গা দিয়েছেন প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে।

সেপ্টেম্বরের ৩০ তারিখ বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমদের বিপক্ষে দুইটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ইংলিশ দল।

এই সিরিজকে সামনে রেখেই গত ২০ জুলাই থেকে মাঠে নেমেছে লাল-সবুজ জার্সিধারীরা। শুরুটা হয়েছে কন্ডিশনিং ক্যাম্প দিয়ে।

 

basic-bank

Be the first to comment on "মাশরাফিদের নেটে অনুশীলন শুরু"

Leave a comment

Your email address will not be published.


*