শিরোনাম

বাপ্পি-আঁচলের প্রেম-বিরহ নিয়ে ‘সুলতানা বিবিয়ানা’ (ভিডিও)

নিউজ ডেস্ক : ঈদুল আযহায় সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমা। হিমেল আশরাফ পরিচালিত ছবিটির মুক্তিকে সামনে রেখে ১৯ আগস্ট ইউটিউবে প্রকাশিত হয়েছে এ সিনেমার ট্রেলার।

প্রকাশিত ট্রেলারে দেখা যায়, গ্রামের দৃশ্যে বাপ্পি-আঁচল একসঙ্গে গ্রামের মেঠো পথ, নদীর ধার ঘুরে বেড়াচ্ছেন। এ ছাড়া ফুলের বাগানে তাদের খুনসুটি ও রোমান্টিক দৃ্শ্যে দেখানো হয়। এরপর তাদের ভুল বোঝা-বুঝিসহ বিভিন্ন কারণে তাদের ভালোবাসার বাঁধন ছাড়তে হয়। তখন ‘ভালোবাসায় একি যাদু’ শিরোনামের গান বেজে উঠে ব্যাকগ্রাউন্ডে।

এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন- চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও আঁচল আঁখি। এছাড়া এতে আরো অভিনয় করেছেন, অমিত হাসান, শহিদুজ্জামান সেলিম, মামুনুর রশীদসহ অনেকে।  ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। রোমান্টিক একটি প্রেমের কাহিনি নিয়ে নির্মিত এ সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন।

সিনেমা প্রসঙ্গে প্রযোজক আরশাদ আদনান জানিয়েছেন, একটি মৌলিক গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এ সিনেমার গল্প আমাদের দেশের গল্প। তাই এর স্লোগান দেয়া হয়েছে ‘আমাদের গল্প আমাদের সিনেমা’। এ স্লোগানটি দিয়েছেন গল্পকার ও চিত্রনাট্যকার ফারুক হোসেন। তিনি সিনেমার শুটিং শেষ করার আগেই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। তাই এ সিনেমাটি ফারুককে উৎসর্গ করেছি।

যশোর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, গাজীপুর, সোনারগাঁ, বান্দরবানসহ দেশের বিভিন্ন লোকেশনে সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে।

basic-bank

Be the first to comment on "বাপ্পি-আঁচলের প্রেম-বিরহ নিয়ে ‘সুলতানা বিবিয়ানা’ (ভিডিও)"

Leave a comment

Your email address will not be published.


*