শিরোনাম

১২ দফা দাবিতে ২৮ আগস্ট সারাদেশে পেট্রোলপাম্পে কর্মবিরতির হুমকি

নিউজ ডেস্ক : ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিল, কমিশন ও ট্যাংকলরির ভাড়া বাড়ানোসহ ১২ দফা দাবি বাস্তবায়নে সরকারকে ২৮ অগাস্ট পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে ওইদিন সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার রাজধানীর একটি হোটেলে ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দ বলেন, ওইদিন সকাল ৬টা থেকে বিকেল তিন টা পর্যন্ত দেশের সব পেট্রোলপাম্প বন্ধ থাকবে। ট্যাংকলরির মাধ্যমে তেল উত্তোলন,পরিবহন এবং বিপণনও বন্ধ থাকবে। এরপরও দাবি মানা না হলে টানা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিশন বৃদ্ধিসহ নানা দাবি ছয় বছরেও বাস্তবায়ন হয়নি। সরকার বিভিন্ন সময়ে দাবি দাওয়া পূরণে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। বাস্তবতা হলো এই সেক্টরের সংকট সমাধানে কারো সুনজর নেই। অবহেলার সৃষ্টিতে দেখার কারণেই সমস্যা সমাধানে আলোর মুখ দেখছে না।

সম্প্রতি ১২ দফা দাবির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে তিনবার চিঠি পাঠিয়েও কোনো লাভ হয়নি বলে জানান পরিষদেও নেতারা। পেট্রোলপাম্পগুলোর অবস্থান সড়ক, মহাসড়কের পাশে। একারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি সংযোগ সড়ক হিসেবে ইজারা নেয়া হয়েছে। কিন্তু কয়েকবছর পরপরই সওজের জমির ইজারা মাশুল বাড়ানো হচ্ছে। এটা ‘অযৌক্তিক’ উল্লেখ করে এ ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, গত কয়েক বছরে পেট্রোলপাম্প পরিচালনায় ব্যয় কয়েকগুণ বেড়েছে। কিন্তু কমিশন বাড়ানো হয়নি। ২০১১ সালের হিসেবেই পাম্প মালিকদের কমিশন দেয়া হচ্ছে। এ অবস্থায় কমিশন বাড়ানো না হলে পাম্প চালানো সম্ভব হবে না উল্লেখ করে তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোর দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন, মো. শাজাহান, সদস্য সচিব আকতার হোসেন প্রমুখ।

basic-bank

Be the first to comment on "১২ দফা দাবিতে ২৮ আগস্ট সারাদেশে পেট্রোলপাম্পে কর্মবিরতির হুমকি"

Leave a comment

Your email address will not be published.


*