শিরোনাম

রাজধানীতে ৩২০ কেজি জাটকা জব্দ আটক ৬

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা এলাকায় ৩২০ কেজি জাটকা মাছ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মোঃ ইউসুফ আলী(৪২) ও মোঃ আবু তাহের(২৪) নামে দু’জনকে এক বছরের করে কারাদন্ড দেয়া হয়েছে। অন্য চারজনকে নগদ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ আহমেদ ।

র‌্যাব-১ এর ডিএডি মোঃ মিজানুর রহমান জানান, শনিবার ভোর ৫টার দিকে মধ্য বাড্ডা ডিআইটি ৪ নং রোডের মৎস্য বাজারের অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ আহমেদ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত সততা মৎস্য আড়ত অভিযান চালায়। সেখান থেকে ৩২০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এ সময় মোঃ ইউসুফ আলী, মোঃ আবু তাহের(২৪), মোঃ আলী হোসেন(২৩), মোঃ সেলিম(২৫), মোঃ মঞ্জুর“ল হক(২৮) ও মোঃ আল-আমিনকে (৩৫) আটক করে। পরে তাদের মধ্যে দু’জনকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়। বাকী চারজনকে ৫ হাজার টাকা করে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে ৩২০ কেজি জাটকা জব্দ আটক ৬"

Leave a comment

Your email address will not be published.


*