নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের বাঘাবাড়ি তেল ডিপো থেকে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন শনিবার সকাল হতে উত্তরাঞ্চল সহ জামালপুর ও টাঙ্গাইলে জ্বালানী তেল সরবরাহ বন্ধ দিয়েছে। রংপুরে ২ পরিবহণ শ্রমিক খুনের ঘটনায় হত্যাকারীদের আটকের দাবীতে উত্তরবঙ্গ ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন শনিবার থেকে অনির্দিষ্ট কালের ধর্মঘট পালন শুরু কয়েছে।
উত্তরবঙ্গ ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন এবং পুলিশ জানান, দিনাজপুর থেকে পাবনার নগরবাড়িতে ৭ শ’২০ বস্তা চাল নিয়ে শাহজাদপুরের ট্রাক চালক কোরাইশ খান এবং হেলপার রমজান সরদারকে রংপুরে জবাই করে হত্যার পর চাল লুট করে গত ২১ মার্চ সন্ত্রাসীরা। এঘটনায় মামলা হলেও পুলিশ এখনও হত্যাকারীদের আটক করতে পারেনি। এর প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ট্যাংলরি শ্রমিকেরা অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল করে শ্রমিক অফিসে অবস্থান নেয়। এর ফলে বাঘাবাড়ি থেকে শনিবার পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল কোম্পানীর পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেন মিলে প্রায় ২১ লাখ লিটার জ্বালানী তেল উত্তরাঞ্চল সহ টাঙ্গাইল, জামালপুরে সরবরাহ বন্ধ হয়ে যায়।
উত্তরবঙ্গ ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ ও সাধারন সম্পাদক রমজান আলী শেখ জানান, হত্যাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু পুলিশ খুনীকে সনাক্ত ও গ্রেফতার করতে পারেনি। এদিকে, যমুনা ওয়েল কোম্পানীর বাঘাবাড়ি ডিপোর ম্যানেজার আব্দুল মজিদ খান জানান, শ্রমিক ধর্মঘটের কারনে প্রতিদিন ২১ লাখ লিটার জ্বালানী সরবরাহ বন্ধ রয়েছে।

Be the first to comment on "উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের ট্যাংকলরি ধর্মঘট শুরু"