নড়াইল প্রতিনিধি:
নড়াইলে সাতদিনব্যাপী ভারোত্তোলন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, শাহ্ জালাল মুকুল, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রশিদ মুন্নু, তারিকুল ইসলাম শান্তু প্রমুখ। এ প্রশিক্ষণে ১৬ জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে প্রতিভাবান ভারোত্তোলন খেলোয়াড় খোঁজার লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ শুরু হয়েছে।
Be the first to comment on "নড়াইলে ভারোত্তোলন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন"