নিউজ ডেস্ক : দুই শিশুসহ ভারতের শিলচর ডিটেনশন সেন্টারে আটক থাকা ১১ বাংলাদেশিকে শিগগিরই দেশে ফেরত পাঠানো হচ্ছে। বুধবার (৩১ আগস্ট) ভারতের আসাম রাজ্যের কাচার জেলার ডেপুটি কমিশনার এস. বিশ্বনাথান খবরটি নিশ্চিত করেছেন জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
এস. বিশ্বনাথান বলেন, ‘বাংলাদেশ সরকার শিলচর ডিটেনশন সেন্টার থেকে ৯ বাংলাদেশিকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার পর দুই শিশুসহ ওই বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে।
হিন্দুর প্রতিবেদনে বলা হয়, গত বছর মৌলভীবাজারে দুই দেশের ডেপুটি কমিশনার/ম্যাজিস্ট্রেট পর্যায়ের বৈঠকে আটককৃতদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। সেসময় সিলেট ও মৌলভীবাজরের ডেপুটি কমিশনারদের হাতে আটককৃতদের একটি তালিকাও তুলে দেওয়া হয়েছিল।
বিশ্বনাথান বলেন, ‘প্রাথমিক এ পদক্ষেপের মধ্য দিয়ে আমরা নিশ্চিত যে ভবিষ্যতে বাকি আটককৃতদেরও ফেরত পাঠানো যাবে। এ প্রক্রিয়া ধীরগতির হলেও আমরা খুশি যে এ ইস্যুটি নিয়ে যৌক্তিক উপসংহারে পৌঁছা গেছে।’
আটক ১১ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

Be the first to comment on "আটক ১১ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত"