শিরোনাম

সিলেটে ইস্কন মন্দিরে হামলা, সংঘর্ষ চলছে

নিউজ ডেস্ক : সিলেটে কাজলশাহ এলাকায় অবস্থিত ইস্কন মন্দিরে হামলা চালিয়েছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, কাজলশাহ জামে মসজিদে জুমার নামাজ চলাকালীন সময়ে নিয়মিত পূজা-অর্চণা অনুষ্ঠান চলছিলো ইস্কন মন্দিরে। মসজিদ ও মন্দিরের অবস্থান কাছাকাছি হওয়াতে বাদ্যযন্ত্রের শব্দ মসজিদের ভেতর পর্যন্ত পৌঁছায়। এতে ক্ষিপ্ত হন নামাজে আগত কয়েকজন মুসল্লি।

নামাজ শেষে বেরিয়ে এসে তারা ইস্কন মন্দির লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। সাথে যোগ দেন অন্য মুসল্লিরাও। ইস্কন মন্দিরের ফটক বন্ধ করে দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন পূজারীরা। এরপর তারাও ভেতর থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন।

সংঘর্ষে আহত হয়েছেন নারীসহ অন্তত ২০ জন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিলো। পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুঁড়ছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ১০ জনকে।

basic-bank

Be the first to comment on "সিলেটে ইস্কন মন্দিরে হামলা, সংঘর্ষ চলছে"

Leave a comment

Your email address will not be published.


*