শিরোনাম

ঐশ্বরিয়াকে এখনো ভুলতে পারেননি সালমান!

নিউজ ডেস্ক : তাদের সম্পর্ক চুকেবুকে গেছে সেই কবেই। সম্পর্ক ভাঙলেও এ নিয়ে এযাবৎ মুখ খুলেননি দুজনের কেউ-ই। হরহামেশাই ঐশ্বরিয়াকে নিয়ে নানান প্রশ্নের মুখোমুখি হয়ে থাকেন সালমান, যদিও তা কৌশলে এড়িয়ে যান ‘বাজরাঙ্গি ভাইজান’। তবে এবার আর কোনো কৌশলের আশ্রয় নিলেন না ‘সুলতান’, সরাসরি বললেন, ‘সে সত্যিই সুন্দর’।

অবাক লাগলো শুনে? কিন্তু ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টিজার দেখে সালমান এই মন্তব্য করেছেন বলেই দাবি বলিউড লাইফ ও ডিএনএ-এর।

করণ জোহরের সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল-এর টিজার কেমন লাগলো, সম্প্রতি এমনই প্রশ্ন করা হয় সালমানকে? ‘কিক’ তারকা জানান, তিনি প্রথমে টিজার দেখার সময় করে উঠতে পারেননি। কিন্তু টিজার দেখার পর পরই সালমান বলেছেন, ‘ঐশ্বরিয়া সত্যিই সুন্দর’।

শুধু তাই নয়, সূত্র বলছে, অ্যায় দিল হ্যায় মুশকিল-এর টিজার দেখার সময় সালমান নাকি ঐশ্বরিয়ার দিক থেকে চোখ ঘোরাতেই পারছিলেন না! গুঞ্জনকারীদের দাবি, ঐশ্বরিয়াকে এখনো ভুলতেই পারেননি সালমান। আর তাই সম্পর্ক ভেঙে যাওয়ার পরও ঐশ্বরিয়ায় মুগ্ধতা কাটেনি তার।

এমনিতেই অ্যায় দিল হ্যায় মুশকিল-এ রণবীর কাপুর এবং ঐশ্বরিয়ার রসায়ন নিয়ে বলিউডে রঙ-বেরঙের কানাঘুষা শুরু হয়েছে। রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করায় অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন নাকি বেজায় ক্ষেপেছেন ঐশ্বরিয়া ও করণ জোহরের উপর।

যদিও এ বিষয়ে মুখ খোলেনি বচ্চন পরিবার। শুধু অমিতাভ জানিয়েছেন, তিনি বা তার পরিবারের অন্য কেউ কখনও ঐশ্বরিয়ার কাজের বিষয়ে কখনও মাথা ঘামান না।

basic-bank

Be the first to comment on "ঐশ্বরিয়াকে এখনো ভুলতে পারেননি সালমান!"

Leave a comment

Your email address will not be published.


*