নিউজ ডেস্ক : বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ার আলেপ্পো ফের অবরোধের দাবি করেছে সরকারি বাহিনী। সেখানে ব্যাপক বিমান হামলার পর পুনরায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় বাশার সরকারের বাহিনী। আলজাজিরার খবরে বলা হয়, বিদ্রোহীদের তীব্র প্রতিরোধ সত্ত্বেও বাশার বাহিনী সেখানে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।
গত মাসে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণে পিছ হটে অবরোধ করতে থাকা বাশার আল আসাদের সরকারি বাহিনী। সিরীয় সরকারি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, রাশিয়ার বিমান হামলা সহায়তা রবিবার আলেপ্পোর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রামোসা জেলা দখল করে বাশার বাহিনী। ফলে ফের অবরোধের মুখে পড়েছে আলেপ্পোয় বসবাস করা প্রায় তিন লাখ লোক।
আলজাজিরার খবরে বলা হয়, বাশার আল আসাদ অনুগত সেনাবাহিনী সেখানে নিজেদের শক্ত অবস্থান নিয়ে নিয়েছে। অপর দিকে বিদ্রোহীরা নিজেদের নিয়ন্ত্রণে আনতে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। সিরিয়ার অন্যতম বড় শহর আলেপ্পো ২০১২ সালে যুদ্ধ শুরুর পর থেকেই সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে দুইভাগে বিভক্ত হয়ে পড়ে।
ফের অবরোধের হুমকিতে আলেপ্পো

Be the first to comment on "ফের অবরোধের হুমকিতে আলেপ্পো"