শিরোনাম

পুত্রের সঙ্গে সৌদিতে দেখা হচ্ছে খালেদার

নিউজ ডেস্ক : পবিত্র হজ পালন করতে ৭ সেপ্টেম্বর, বুধবার ঢাকা ত্যাগ করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এদিন বিকেল ৫টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা দেবেন। একই দিন লন্ডন থেকে সৌদির উদ্দেশ্যে রওনা দিবেন তার পুত্র তারেক রহমানও। সৌদিতেই পুত্রের সঙ্গে দেখা হবে খালেদার।

বিএনপি নেত্রীর হজ পালনের বিষয়টি ৬ সেপ্টেম্বর মঙ্গলবার নিশ্চিত করেছেন তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। হজে তার সঙ্গে সফরসঙ্গী হচ্ছেন তার ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, চেয়ারপাসনের ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুউদ্দিন আহমেদ এবং তার গৃহকর্মী ফাতেমা বেগম।

বিএনপি সূত্র জানায়, বুধবার একই সময় সৌদি আরবের উদ্দেশ্য ব্রিটিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে রওনা দেবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সৌদির বাদশার আমন্ত্রণেই পবিত্র হজ পালন করতে যাচ্ছেন খালেদা জিয়া ও তারেক রহমান।

সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে খালেদা জিয়া ও তারেক রহমান বরণ করবে সৌদি আরব বিএনপি। দলটির সভাপতি আহমদ আলী মুকিবের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

সূত্র জানায়, তারেক রহমান স্ত্রী কন্যাসহ দুবাইতে মায়ের সঙ্গে মিলিত হবেন। এরপর ৮ই সেপ্টেম্বর জেদ্দা বিমান বন্দরে অবতরণ করবেন। ২০ই সেপ্টেম্বর সৌদি আরব ত্যাগ করার কথা রয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানের।

basic-bank

Be the first to comment on "পুত্রের সঙ্গে সৌদিতে দেখা হচ্ছে খালেদার"

Leave a comment

Your email address will not be published.


*