নিউজ ডেস্ক : সাভারে একটি আধাপাকা বাড়ির চালের উপর থেকে আরিফ (৩০) নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।। সে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়রের ফরিঙ্গা গ্রামের মৃত এরশাদ মোল্ল্যার ছেলে।
আজ বুধবার সকালে পৌর এলাকার বক্তারপুর তিন রাস্তার মোড়ের জনৈক আলমাস মিয়ার বাড়ির চালের উপর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে ওই বাড়ির টিনের চালের উপর থেকে দুগন্ধ বের হলে স্থানীয়রা অন্য একটি বাড়ির ছাদ থেকে ওই টিনের চালের উপরে অর্ধগলিত মৃতদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত ওই যুবক দু’দিন ধরে নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে, পুলিশ বলছে, ওই যুবক টিনের চালের উপরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়ে থাকতে পারে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
বাড়ির চালের উপরে যুবকের অর্ধগলিত লাশ

Be the first to comment on "বাড়ির চালের উপরে যুবকের অর্ধগলিত লাশ"