নিউজ ডেস্ক : উত্তর কোরিয়া পঞ্চম পরমাণু অস্ত্র পরীক্ষার পরেই জরুরি বৈঠক ডেকেছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ৷ গত শুক্রবারই পঞ্চম সবচেয়ে বড় পরমাণু অস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া৷ যাতে অত্যন্ত ভিত আমেরিকাসহ বিশ্বের বহু শক্তিধর রাষ্ট্রও৷
উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কিম জং উনের নেতৃত্বে এর আগেও বহুবার পারমানবিক অস্ত্রসহ বহু শক্তিশালী মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া৷ এমনকি জাতিসঙ্ঘ নিষেধাজ্ঞা অমান্য করেও তারা করেছে এই কাজ৷ ফলে এই পঞ্চম পরীক্ষার পরে সম্ভবত জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেই মনে করছে অনেকে৷
এমনকি সূত্রের খবর, উত্তর কোরিয়ার এই যুদ্ধাস্ত্র দাপাদাপিকে কমানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফোনে কথা বলেছেন দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে৷ তারা সকলে একত্রে উত্তর কোরিয়ার বাড়বাড়ন্তের মোকাবিলা করবে বলে জানা গেছে৷

Be the first to comment on "উ: কোরিয়া পরমাণু পরীক্ষা, জরুরি বৈঠকে নিরাপত্তা পরিষদ"