শিরোনাম

ওভারলোডে পদ্মায় ভাসছে ফেরি হামিদুর!

নিউজ ডেস্ক : দুপুর দেড়টার দিকে লোড দিয়ে দৌলতদিয়ার উদ্দেশে রওয়ানা হয় ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। প্রবল স্রোত ও ওভার লোডের কারণে বর্তমানে পদ্মায় ভাসছে ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) পদ্মায় ভাসছিল ফেরিটি।

দৌলতদিয়ার ৪নং ঘাট পন্টন এলাকার কাছাকাছি আসার সময় তীব্র স্রোতের কারণে ভাটিতে যেতে থাকে ফেরিটি।

বিকেল সাড়ে ৩টায় হামিদুর রহমান ফেরিটি দুই কিলোমিটার ভাটিতে চলে যায়। এটি উদ্ধার করার জন্য ভাষা সৈনিক ড. গোলাম মওলা রো রো ফেরি হামিদুরকে দৌলতদিয়ায় আনতে চেষ্টা করে। কিন্তু তাতে ব্যর্থ হয়ে কিছু যাত্রী নিয়ে গোলাম মওলা দৌলতদিয়ায় ফিরে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন রো রো হামিদুরের কোয়াটার মাস্টার শাহিনুর রহমান। নদীতে প্রবল স্রোত ও ওভার লোডের কারণেই এমনটি হচ্ছে বলে জানান তিনি।

basic-bank

Be the first to comment on "ওভারলোডে পদ্মায় ভাসছে ফেরি হামিদুর!"

Leave a comment

Your email address will not be published.


*