নিউজ ডেস্ক : ঢালিউডে নিজের জায়গা পাক্কা করতে উদ্যত অভিনেত্রী পরীমনি কঠিন ও অক্লান্ত পরিশ্রম করছেন। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘রক্ত’ যা নিয়ে প্রথম থেকেই চলছে জল্পনা কল্পনা আর সমালোচনা। অ্যাকশনধর্মী এই সিনেমার ৩য় টিজারটি মুক্তি পেয়েছে গত ৯ই সেপ্টেম্বর। সেখানে অ্যাকশন কন্যা পরীকে দেখা যাচ্ছেন রোমান্টিকতার নতুন এক সাহসী রূপে আর তাই নিয়ে শুরু হয়েছে তোলপাড়।
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবি ‘রক্ত’ নিয়ে এতদিন যে আলোচনা চলছিল তাকে ছাপিয়ে দিল এই ৩য় টিজারটি। মোড় নিয়ে ঘুরে গেল অ্যাকশন থেকে রোমান্টিক দৃশ্যে।
‘রক্ত’ এর এই টিজারটিতে পরীমনি এবার নিজেকে অন্যভাবে আনলেন দর্শকদের সামনে। এমন সাহসী দৃশ্য সচরাচর সিনেমাতে কেউ করেনি। ‘রক্ত’ ছবিতে নায়ক রিক্ত রোশনের সঙ্গে একটি লিপ-লক দৃশ্য দেখা যায় টিজারে।
টিজারে ‘লিপ-লক’ দৃশ্য ছাড়াও ৩০ সেকেন্ডের ট্রেলারটি পরীমনিকে বেশ কয়েকবার দেখানো হয়েছে। এতে পরীমনির আবেদনময়ী গোসল দৃশ্যও রয়েছে। এই অভিনেত্রী খুব সফলভাবেই অ্যাকশনের সাথে রোমান্সের মেল বন্ধন করেছেন। এখনো অপেক্ষা শুধু ছবি মুক্তির।
ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ ঈদুল আজহার দিন মুক্তি পাবে। পরীমনি-রোশন ছাড়াও সিনেমায় আরও অভিনয় করছেন আশিষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রাজা দত্ত, অমিত হাসান প্রমুখ। দেশের বাইরে ছবিটির বেশির ভাগ শুটিং হয়েছে কলকাতা, হাওড়া, শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে

Be the first to comment on "পরীমনির লিপ-লক ও গোসল দৃশ্যে তোলপাড় (ভিডিও)"