শিরোনাম

যে একাদশে নেই মেসি

নিউজ ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো আছেন, আছেন ইব্র্রাহিমোভিচও। কিন্তু উয়েফা চ্যাম্পিয়নস লিগের বিশেষ একাদশে জায়গা পেলেন না লিওনেল মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা জায়গা পাবেনই-বা কীভাবে, একাদশটা যে চ্যাম্পিয়নস লিগে যার যার পজিশনে সবচেয়ে বেশি ম্যাচ খেলাদের। আগামীকাল মাঠে গড়াবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগ। সেই উত্তাপ ছড়ানোর আগে আজ যুক্তরাজ্যের ডেইলি মেইল প্রকাশ করেছে বিশেষ এই একাদশ।

‘ইউরোপিয়ান কাপ’ নাম বদলে ‘চ্যাম্পিয়নস লিগ’ হয়েছে সেই ১৯৯২-৯৩ মৌসুমে। একাদশটা চ্যাম্পিয়নস লিগ যুগে সবচেয়ে বেশি ম্যাচে খেলাদের নিয়েই। চ্যাম্পিয়নস লিগে ১০৬ ম্যাচ খেলা মেসির সুযোগ হয়নি তাতে। ৪-৪-২ ছকের একাদশে আক্রমণভাগে সুযোগ পেয়েছেন রাউল গঞ্জালেস (১৪২ ম্যাচ) ও জ্লাতান ইব্রাহিমোভিচ (১১৯)। ১২৭ ম্যাচ খেলা ক্রিস্টিয়ানো রোনালদোকে নেওয়া হয়েছে মিডফিল্ডার হিসেবে। এই দলের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। তথ্যসূত্র: ডেইলি মেইল ও উয়েফা।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের অভিজ্ঞ একাদশ

গোলরক্ষক

ইকার ক্যাসিয়াস ১৫৬ ম্যাচ

ডিফেন্ডার

রবার্তো কার্লোস ১২০ ম্যাচ

কার্লোস পুয়োল ১১৫ ম্যাচ

পাওলো মালদিনি ১০৯ ম্যাচ

গ্যারি নেভিল ১০৯ ম্যাচ

মিডফিল্ডার

জাভি ১৫১ ম্যাচ

রায়ান গিগস ১৪১ ম্যাচ

ক্রিস্টিয়ানো রোনালদো ১২৭ ম্যাচ

ক্ল্যারেন্স সিডর্ফ ১২৫ ম্যাচ

ফরোয়ার্ড

রাউল ১৪২ ম্যাচ

জ্লাতান ইব্রাহিমোভিচ ১১৯ ম্যাচ

কোচ

অ্যালেক্স ফার্গুসন ১৯০ ম্যাচ

basic-bank

Be the first to comment on "যে একাদশে নেই মেসি"

Leave a comment

Your email address will not be published.


*