শিরোনাম

ফিরতি হজ ফ্লাইট শনিবার শুরু

নিউজ ডেস্ক : পবিত্র হজ পালন শেষে শনিবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। একমাস জুড়ে (১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর) পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। এসময় মোট ১ লাখ ১ হাজার ৮শ’২৯ হাজি দেশে ফিরবেন।
সৌদি আরবের মক্কা থেকে প্রকাশিত ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টালের হজ বুলেটিন সূত্রে এ সব তথ্য জানা গেছে।
হজ বুলেটিনে বলা হয়, বুধবার হাজিরা তৃতীয় দিনের মত শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের কাজ সম্পন্ন করে মিনা হতে মক্কায় ফিরে আসেন।
এ বছর বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ মোট হজযাত্রীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৮শ’ ২৯ জন। এর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১শ’ ৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯৫ হাজার ৬শ’ ১৪ জন।
চলতি বছর সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৪৩ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ ৩২ জন, মহিলা ১১ জন। তাদের মধ্যে মক্কায় ২৯ জন, মদিনায় ৮ জন, জেদ্দায় ১ জন ও মিনায় ৫ জন হাজি মারা যান।

basic-bank

Be the first to comment on "ফিরতি হজ ফ্লাইট শনিবার শুরু"

Leave a comment

Your email address will not be published.


*