শিরোনাম

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পুলিশ সুপার ভারতী ঘোষ

নিউজ ডেস্ক : বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ।
আজ বৃহস্পতিবার সকাল প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ভারতী। ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে তাঁর ১০ গাড়ির বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। তুর্কি সিতারামপুর মৌজার কাছে তীব্র গতিতে উল্টোদিক থেকে আসা এক মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে যায় ভারতীর গাড়ি। কনভয়ের পরের গাড়িটি ধাক্কা মারে ভারতীর গাড়িটিতে। গাড়িটির পিছনের কাচ ভেঙে‌ যায়। কলার বোনে চোট পান ভারতী। মাথায় চোট পান তাঁর গাড়ির চালকও।
আহত ভারতীদেবিকে মেদিনীপুরে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। আহত চালককে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পুলিশ সুপার ভারতী ঘোষ"

Leave a comment

Your email address will not be published.


*