শিরোনাম

অামি শ্যুটিং করছি, চিন্তা করবেন না: সাকিব

নিউজ ডেস্ক : একটুর জন্য বড় এক দুঃসংবাদ শোনার হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ। আজ সকালে কক্সবাজারের ইনানি সৈকতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই দুঃসংবাদের মধ্যেও আছে স্বস্তি।

নিরাপদে আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার। বিশ্বের সেরা ওয়ানডে অল-রাউন্ডারের এই খবর এখন ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছে সাকিব রক্ষা পাওয়া।

জানা যায়, বিজ্ঞাপনের একটি কাজের জন্য কক্সবাজারে গেছেন সাকিব। পরিবার নিয়ে ঈদ কাটিয়েছেন নিজের শহর মাগুরায়। ইনানির একটি হোটেলে সাকিবকে নামিয়ে দেয় বেসরকারি প্রতিষ্ঠানের হেলিকপ্টারটি। কিছুদূর গিয়ে বিধ্বস্ত হয় সেটি।

এই সংবাদ আসার পর ক্রীড়া সাংবাদিক বর্ষণ কবির ফেসবুকে লিখেছেন, “অাল্লাহ মেহেরবান। সাকিবও হতে পারতেন দুর্ঘটনার শিকার। ফোন দিলাম। কন্ঠের উত্তেজনা ওঁকে কখনো ভাবায় না। অাজও তাই। ‘অামি শ্যুটিং করছি। চিন্তা করবেন না’।”

নানা মানুষ নানাভাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৯ বছরের সাকিবের এই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

basic-bank

Be the first to comment on "অামি শ্যুটিং করছি, চিন্তা করবেন না: সাকিব"

Leave a comment

Your email address will not be published.


*