শিরোনাম

সৌরভ গাঙ্গুলির প্রিয় অধিনায়ক কে জানেন?

নিউজ ডেস্ক : ভারতের ক্রিকেটের অন্যতম সেরা উপহার সৌরভ গাঙ্গুলি। সৌরভের নেতৃত্বে অনেক সাফল্য পেয়েছে ভারত। তবে সৌরভের দৃষ্টিতে ভারতের সেরা উপহার কি জানেন?

সৌরভ নিজেই সে কথা জানালেন। তিনি জানান, ‘বিরাটকে পেয়ে ধন্য ভারত। ও-ই আমাদের সেরা প্রাপ্তি।’ যদিও বিরাট কোহলি সৌরভের নেতৃত্বে খেলতে পারেননি। কিন্তু মাঠের বাইরে বারবার আদায় করে নিয়েছেন মহারাজের সমর্থন।

নিউজিল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে ফের ভারত অধিনায়কের পাশেই দাঁড়ালেন সৌরভ।

কোনও প্রাক্তন অধিনায়ক কোনও সিরিজ শুরুর আগে যখন কিছু বলেন, তা শোনে গোটা টিম। অনিল কুম্বলেকে ভারতীয় দলের কোচ করে নিয়ে আসার নেপথ্যে ছিলেন সিএবি সভাপতি। তাই কোহলি-কুম্বলে রসায়ন নিয়ে তিনি নতুন করে কী বা বলবেন। বিরাটকে নিয়ে বলতে গেলেই একটু আবেগে ভাসেন সৌরভ। নিজের ক্যারিয়ারের কথা মনে পড়ে যায় হয়ত। তাই বলে ফেললেন, ‘ভারতীয় ক্রিকেটের সেরা প্রাপ্তি বিরাট কোহলি। ওর লড়াকু মানসিকতা, নেতৃত্ব দেওয়ার পদ্ধতি আমাকে মুগ্ধ করে। অস্বীকার করতে পারব না, কোহলিই আমার প্রিয় অধিনায়ক। ভারতীয় দলে ওকে প্রয়োজন।’

ভারতের সাবেক অধিনায়ক মনে করছেন, ‘এবার সিরিজ় একপেশে হবে না। কেন উইলিয়ামসন, মার্টিন গাপ্টিল, রস টেলর বা অ্যান্ডারসনের মতো সমৃদ্ধ দল। ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে এই নিউজিল্যান্ড।’ ‘নিউজিল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল। ভারতীয় দলে স্পিনই প্রধান শক্তি। পেস আক্রমণও যথেষ্ট মজবুত। নিউজিল্যান্ডও স্পিন আক্রমণে বেশ উন্নত। পেসারও আছে। তাই সিরিজ জমবে।’

basic-bank

Be the first to comment on "সৌরভ গাঙ্গুলির প্রিয় অধিনায়ক কে জানেন?"

Leave a comment

Your email address will not be published.


*