শিরোনাম

শুরুর আগেই শেষ সাউদির ভারত সফর

নিউজ ডেস্ক : আর ক’দিন পরই শুরু টেস্ট সিরিজ। কিন্তু শুরুর আগে টিম সাউদির ভারত সফর শেষ হয়ে গেল। নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার পড়েছেন ইনজুরিতে। বাঁ হাটুর লিগামেন্টে সমস্যা দেখা দিয়েছে। তাই ভারত সফরে কোনো ম্যাচ খেলা হবে না তার। ২২ সেপ্টেম্বর কানপুরের ম্যাচ দিয়ে ৩ টেস্টের সিরিজ শুরু করবে কিউইরা। সাউদির জায়গায় দলে নেওয়া হয়েছে আরেক ফাস্ট বোলার ম্যাট হেনরিকে।

শেষ হয়েও শেষ না হওয়ার মতো একটি ব্যাপার অবশ্য সাউদির সামনে আছে। ১৬ অক্টোবর শুরু হচ্ছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। সাউদি ততদিনে পুরো ফিট হয়ে গেলে এই সিরিজের জন্য ফিরে আসতে পারেন। আপাতত শেষ। এখন দেশে ফিরে যাবেন। সেখানে বিশ্রাম নেবেন। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। হাঁটুর সমস্যাটা ধরা পড়েছে সম্প্রতি ট্রেনিংয়ের সাউদি ব্যথা অনুভব করলে।

নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন বলেছেন, ভারতের বিপক্ষে সিরিজ খেলতে কঠোর পরিশ্রমে প্রস্তুতি নিয়েছিলেন সাউদি। তাই এভাবে তা শেষ হয়ে যাওয়ায় নিঃসন্দেহে দারুণ হতাশ বোলার। পাকে ৭ থেকে ১০ দিন বিশ্রাম দেবেন সাউদি। এরপর আস্তে আস্তে ফেরার লড়াই চালাবেন। লক্ষ্য ওয়ানডে সিরিজ।

এই ইনজুরি কেড়ে নিল নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট বোলারকেই। ৫২ টেস্টে সাউদির শিকার ১৭৭ উইকেট। তার নতুন বলের পার্টনার ট্রেন্ট বোল্ট এরপরই অভিজ্ঞতায় এগিয়ে। তিনি খেলেছেন ৪৩ টেস্ট। সাউদির জায়গা নেওয়া ম্যাট হেনরি এখন পর্যন্ত মাত্র ৪টি টেস্ট খেলেছেন।

basic-bank

Be the first to comment on "শুরুর আগেই শেষ সাউদির ভারত সফর"

Leave a comment

Your email address will not be published.


*