শিরোনাম

জয় হত্যা চেষ্টা ॥ মাহমুদুরের জামিন স্থগিত

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা ও হত্যার ষড়যন্ত্র মামলায় দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেওয়া হাই কোর্টের জামিন স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি করে রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই স্থগিতাদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন এজে মোহাম্মদ আলী। তাকে সহায়তা করেন তানভীর আহমেদ আল আমিন।
তানভীর আহমেদ বলেন, “আগামী ৩০ অক্টোবর আপিল বিভাগ বসা পর‌্যন্ত জামিন স্থগিত করা হয়েছে। ওইদিন এক নম্বর কোর্টে (প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আদালতে) শুনানির জন্য রাখা হয়েছে।”

basic-bank

Be the first to comment on "জয় হত্যা চেষ্টা ॥ মাহমুদুরের জামিন স্থগিত"

Leave a comment

Your email address will not be published.


*