নিউজ ডেস্ক : সিরিয়ার আলেপ্পো শহরের কাছে ত্রাণবাহী ট্রাকের বহরে বিমান হামলা হয়েছে। গতকাল সোমবারের এই হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। সিরিয়ায় রুশ-মার্কিন উদ্যোগে প্রতিষ্ঠিত সপ্তাহকালের যুদ্ধবিরতি শেষ বলে সিরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা আসার কয়েক ঘণ্টার মাথায় বিমান হামলার ঘটনা ঘটল।
ত্রাণবহরে হামলার কথা স্বীকার করেছে জাতিসংঘ। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, তা জানায়নি সংস্থাটি। এ ছাড়া হামলায় প্রাণহানির বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি। জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, কমপক্ষে ১৮ থেকে ৩১টি ত্রাণবাহী ট্রাক হামলার শিকার হয়েছে। তবে তা বিমান হামলা কি না, নিশ্চিত নয়।
ত্রাণবহরে কথিত বিমান হামলাকে নির্মম আচরণ বলে অভিহিত করেছেন জাতিসংঘের ওই মুখপাত্র। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের ভাষ্য, সিরিয়া বা রাশিয়ার যুদ্ধবিমানই এই হামলা চালিয়েছে।
অবজারভেটরি বলছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আলেপ্পো ও তার আশপাশে অন্তত ৩৫টি বিমান হামলা হয়েছে। গোষ্ঠীটি বলছে, বিমান হামলায় সাহায্যকর্মী, ট্রাকচালকসহ ১২ জন নিহত হয়েছে। বিমান হামলার অভিযোগের বিষয়ে সিরীয় সরকারের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিরিয়ায় ত্রাণবহরে বিমান হামলায় নিহত ১২

Be the first to comment on "সিরিয়ায় ত্রাণবহরে বিমান হামলায় নিহত ১২"