শিরোনাম

গোলমাল-৪ ছবিতে থাকছেন না আলিয়া

নিউজ ডেস্ক : গোলমাল-৪ ছবিতে কারিনা ও দীপিকা ছাড়া রোহিত শেঠির লিস্টে ছিলেন আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর ও পরিণীতি চোপড়া। এদের মধ্যে আলিয়াই রোহিতের প্রথম পছন্দ ছিল। এর আগে শোনা গেছিল, আলিয়ার একান্ত সহকারি রোহিতের সঙ্গে দেখা করে ছবির বিষয়ে মোটামুটিভাবে সম্মতিও দিয়েছিলেন। কিন্তু করণ ও অজয়ের ঝামেলার পর হঠাৎই মত পরিবর্তন করেন আলিয়া। জানান, গোলমাল-৪ ছবিতে তিনি কাজ করতে পারবেন না তিনি।
এছাড়া এর আগে শোনা গেছিল, কারিনা গোলমাল ৪-এ থাকছেন না। দীপিকাও পদ্মাবতী নিয়ে ব্যস্ত। তাই রোহিত শেঠি ভেবেছিলেন ছবিতে প্রধান নায়িকা চরিত্রে তিনি আলিয়া ভাটকে কাস্ট করবেন। কিন্তু করণ জোহরের সঙ্গে অজয় দেবগনের সমস্যার কারণে আলিয়া নাকি ছবির জন্য রাজি হচ্ছেন না।
যদিও কারণ হিসেবে অবশ্য অজয়-করণের ঝামেলার কথা নিয়ে কোন মন্তব্য করেননি আলিয়া। শুধু জানিয়েছেন, তার ডেট নেই। এখন তিনি ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’ ছবিতে কাজ করছেন। তারপর বরুণ ধাওয়ানের সঙ্গে আরও একটি ছবি রয়েছে তার হাতে। এজন্যই নাকি গোলমাল ৪ ছবির জন্য সময় বের করতে পারবেন না তিনি। আপাততো এমনটাই বলছেন তিনি।

basic-bank

Be the first to comment on "গোলমাল-৪ ছবিতে থাকছেন না আলিয়া"

Leave a comment

Your email address will not be published.


*