শিরোনাম

পাকিস্তানি তারকারা শিল্পী, জঙ্গি নয়॥ সালমান

নিউজ ডেস্ক : ক’দিন আগেই মহারাষ্ট্র নবনির্মাণ চিত্রপট সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বলিউডের যে সমস্ত সিনেমায় পাকিস্তানি অভিনেতারা থাকবেন, সেগুলো মুক্তিতে বাধা প্রাদান করা হবে। এমনকী, গত সপ্তাহেই ফাওয়াদ খান এবং আলি জাফরের মতো পাক অভিনেতাদের দেশে ফিরে যেতে বলা হয়েছে।
এই প্রসঙ্গে সালমান আরও বলেছেন, ‘আমাদের সকলের উচিত এই দুই দেশের মধ্যে শান্তির পরিবেশ বজায় রাখা। তবে এমন ঘটনার ক্ষেত্রে তো বলতে হয় যে প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তবে আমরা যদি সকলে শান্তি বজায় রেখে চলতে পারি, তাহলে এটা দুই দেশের সাধারণ মানুষের পক্ষেই ভালো।’
প্রসঙ্গত, শাহরুখ খানের ‘রইস’ এবং করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রের অভিনেতারা অভিনয় করছেন। সেগুলো মুক্তির সময় কোনও ঝামেলা হয় কি না, সেইদিকেই তাকিয়ে গোটা বলিউড।

basic-bank

Be the first to comment on "পাকিস্তানি তারকারা শিল্পী, জঙ্গি নয়॥ সালমান"

Leave a comment

Your email address will not be published.


*