নিউজ ডেস্ক : ‘রং ঢং’ নামের নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেছেন তরুণ নির্মাতা আহসান সারোয়ার। ব্ল্যাকশাইন প্রোডাকশন প্রযোজিত এ ছবির শুটিং শুরু হয়েছে পানাম সিটিতে। ছবির জন্য সম্প্রতি ‘বয়স ষোলতে প্রেম’ শিরোনামের একটি গানের দৃশ্যধারণ করা হয়েছে। গানটি দৃশধারণের পর ইউটিউবে ২৪ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। পিঙ্কু আদির কন্ঠে ও মাহমুদুল হাসান রোমান্সের সঙ্গীতায়োজনে এ গানটির কথা লিখেছেন আহসান সারোয়ার ও ধীমান রহমান।
ছবির এ গানটি প্রকাশের পর পরিচালক আহসান সারোয়ার বলেন,এ ছবিতে গল্পের প্রয়োজনে এ গানটি উপস্থাপনা করা হয়েছে। ছটফটানো মন, ব্যাকুল অনুভূতি ও দুষ্টু মিষ্টি প্রেম প্রেম খেলার পরিপূর্ণ বয়স ১৬ এর সময়টুকু। এই সকল চাঞ্চল্যকর অনুভূতিকে ঘিরে নির্মাণ করা হয়েছে গানটি। পুরো গানটি নির্মাণ করা হয়েছে পানাম সিটিতে। এই গানে ও ছবিতে ১৬ বছর বয়সী চরিত্রে অভিনয় করেছে সাদাফ ও মাখনুন। এ ছবির অফিসিয়াল পেজে গানটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া পাচ্ছি। ছবির গানে ভিন্নতা আনার চেষ্টা করেছি। আশা করি, ছবিটিও দর্শক পছন্দ করবেন। ‘রং ঢং’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, আমিন আজাদ, জামিল হোসেন (মীরাক্কেল), শামীম হোসেন, মাজনুন, ইয়াসিন, আকিব প্রমুখ। আহসান সারোয়ারের পরিচালিত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘আমরা করবো জয়’।

Be the first to comment on "প্রশংসিত ‘বয়স ষোলতে প্রেম’"