শিরোনাম

রাজধানীতে দেয়াল চাপায় দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের নর্দায় একটি বাসার সীমানা দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন ফল ব্যবসায়ী। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে ৭৫ নদ্দা সিরাজ গার্ডেনের পাশে এই দুর্ঘটনা ঘটে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, নদ্দা এলাকার সিরাজ গার্ডেনের পাশে একটি বাসার সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) ভাঙার সময় চাপা পড়ে ঘটনাস্থলে দুজন মারা যান। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে দেয়াল চাপায় দুজনের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*