শিরোনাম

সুষমা স্বরাজের ভক্ত হলেন পাক তরুনী আলিয়া হারির

নিউজ ডেস্ক : এই সুষমা স্বরাজই রাষ্ট্রসংঘে গিয়ে কড়া ভাষায় ঠুকেছিলেন পাকিস্তানকে। পাক প্রধানমন্ত্রীর নাম করে কড়া ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, কাশ্মীর কোনোদিনই পাকিস্তানের হবে না। কিন্তু দুই দেশের এই শত্রুতা কখনই ব্যক্তিগত কিংবা মানবিক ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেটাই আরই একবার প্রমাণ করলেন বিদেশমন্ত্রী। দুই দেশের এই চরম উত্তেজনার মধ্যে এক পাকিস্তানি তরুণীর বাড়ি ফেরার ব্যবস্থা করে দিলেন সুষমা। ‘বেটি ‘বলে সম্বোধন করলেন ভারতে আসা এই পাক নাগরিককে। ট্যুইট করে ধন্যবাদ জানিয়েছেন পাক তরুণী আলিয়া হারির।

গত ২৭ সেপ্টেম্বর শান্তির বার্তা দিতে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন ২০ জন ছাত্রছাত্রীর একটি দল। ১১তম গ্লোবাল ইউথ পিস ফেস্টিভ্যালে যোগ দিতে ভারতে আসেন তাঁরা। সঙ্গে নিয়ে এসেছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের হাতে লেখা শান্তির বার্তা। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক সহ একাধিক বিষয় ঘিরে সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, তাতে তাঁরা কিভাবে বাড়ি ফিরবেন বুঝে উঠতে পারছিলেন না। এই দলের নেতৃত্বে থাকা আলিয়া হারির তাই সাহায্যের জন্য আবেদন জানিয়েছিলেন সুষমাকে। পরে তিনি ট্যুইট করে জানান যে সুষমা তাঁকে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

basic-bank

Be the first to comment on "সুষমা স্বরাজের ভক্ত হলেন পাক তরুনী আলিয়া হারির"

Leave a comment

Your email address will not be published.


*