শিরোনাম

দুর্নীতি বিষয়ে সোচ্চার হোন, অধিকার প্রতিষ্ঠায় অংশ নিন

দুর্নীতিবিষয়ে সোচ্চার হোন, অধিকার প্রতিষ্ঠায় অংশ নিন

নিউজ ডেস্ক : সরকারী সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভুত সমস্যাদি শ্রবণ, স্বচ্ছতা ও জবাবাদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এবং স্বাধীনতার অন্যতম চেতনা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে দুর্নীতি দমন কমিশন ও নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং বিশ্ব ব্যাংকের সহযোগিতায় এবং জেলা ও উপজেলা প্রশাসন নড়াইলের সার্বিক তত্ত্বাবধায়নে আগামী ১৬ অক্টোবর ২০১৬, রবিবার সকাল ১০টা হতে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানির আয়োজন করা হয়েছে।

এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে জনাব এ,এফ,এম আমিনুল ইসলাম মাননীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশন উপস্থিত থাকবেন ।

গনশুনানিতে নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের সেটেলমেন্ট অফিস, জেলা ও উপজেলা রেজিস্টার অফিস, উপজেলা ভূমি অফিস, পিআইও অফিস, কাস্টম, এক্সাইজ ও ভ্যাট অফিস, সহকারী কর কমিশন, বিআরটিএ, পল্লী বিদ্যুৎ, ওজোপাডিকো, প্রাণি সম্পদ , সড়ক ও জনপথ, গণপূর্ত বিভাগ, এলজিডিই, পাসপোর্ট অফিস, কৃষি সম্প্রসারণ, খাদ্য নিয়ন্ত্রণ, পানি উন্নয়ন বোর্ড, মৎস্য অধিদপ্তর, সদর হাসপাতাল, সিভিল সার্জন, জনস্বাস্থ্য প্রকৌশল, জেলা হিসাবরক্ষণ (এজি), পরিবার পরিকল্পনা, মহিলা বিষয়ক, সমাজসেবা অধিদপ্তর, সমবায় অফিস, বিআরডিবি, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, প্রধান ডাকঘর, প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা পরিষদ, সকল পৌরসভা, উপজেলা পরিসদ, সকল ইউনিয়ন পরিষদ সমূহ অংশগ্রহণ করবে।

যে কোন ব্যক্তি এ সকল অফিস সমূহের সেবা নিতে গিয়ে হয়রানী শিকার হয়ে থাকলে অথবা এ সম্পর্কে সুনির্দিষ্ট আপত্তি থাকলে তথ্য উপাত্তসহ অগ্রিম রেজিস্ট্রশনের মাধ্যমে উল্লেখিত গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত থেকে অভিযোগ উত্থাপন করার সুযোগ পাবেন। গণশুনানিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনির্দিষ্ট অভিযোগের তাৎক্ষনিক ব্যবস্থা নেবেন।

গণশুনানি অনুষ্ঠানে আপনার উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা দুর্নীতি বিরোধী কার্যক্রমকে আরো গতিশীল ও ফলপ্রসু করবে।

basic-bank

Be the first to comment on "দুর্নীতি বিষয়ে সোচ্চার হোন, অধিকার প্রতিষ্ঠায় অংশ নিন"

Leave a comment

Your email address will not be published.


*