শিরোনাম

শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক : চলতি বছর নোবেলে শান্তি পুরস্কার পেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। আজ শুক্রবার নরওয়েতে নোবেল কমিটি এ ঘোষণা দিয়েছে।

বিচারকরা কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তিচুক্তি করায় সান্তোসের প্রশংসা করেছেন। চার বছরের চেষ্টায় গত মাসে এ চুক্তি সই হয়। তবে গত সপ্তাহে গণভোটে এ শান্তিচুক্তির বিপক্ষে মতামত জানায় দেশটির সাধারণ মানুষ।

৫২ বছরের দীর্ঘ সংঘর্ষে আনুমানিক দুই লাখ ৬০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এ ছাড়া ৬০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

basic-bank

Be the first to comment on "শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট"

Leave a comment

Your email address will not be published.


*