নিউজ ডেস্ক : গতকাল শুক্রবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলাম (২৮) কে কুপিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গী রাসেরও গুলিবিদ্ধ হয়েছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতারে ভর্তি করা হযেছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা নদীর পাশ্ববর্তী পঞ্চসোনা চরে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম বাড়ি বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল চক-বয়রা গ্রামে। তার বাবা আজিজল হক একজন কৃষক।
সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, বেলকুচির রাজাপুর ইউপি সদস্য মুনিরুলকে শুক্রবার রাত ১১ টার দিকে কে বা কারা কুপিয়ে বা গুলি করে হত্যার পর লাশ পাশ্ববর্তী সয়দাবাদ ইউনিয়নের দুর্গম পঞ্চসোনা চরে ফেলে রেখে গেছে। এ সময় তার এক সহযোগী রাসেলকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার পেটের বেতর দিযে গুরি বের হয়ে গেছ্ সংকটাপন্ন অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতারে ভর্তি করা হযেছে। শনিবার দুপুরে ঘটনাস্থলের পাশ থেকে পুলিশ একটি রিভলবার উদ্ধার করেছে।
ওসি আরো জানান, মুনিরুলের নামে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি এবং টাঙ্গাইলের ভুয়াপুরসহ বিভিন্ন থানায় খুন, নৌ-ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে । এছাড়া, যমুনার চরে অপরাধীদের সাথে তার বেশ সখ্যতা ছিল। আভ্যন্তরীন কোন্দলের জের ধরে মুনিরুলকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

Be the first to comment on "সিরাজগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে গুলি করে হত্যা"