শিরোনাম

টুইটারে তামিমকে বেন স্টোকসের হুমকি

নিউজ ডেস্ক : বিগত ২ বছরের পরিসংখ্যান ঘাটলে দেখা যায় গত ১৮ মাসে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও ইংল্যান্ডের তাদের দুর্দান্ত সময় কাটিয়েছে। দুই দলই এই সময়টায় নিজেদের ঘরের মাঠে অপরাজিত ছিল। তাই বর্তমান সময়ের দুই সেরা দলের লড়াইয়ে বাড়তি উত্তেজনা থাকবে সেটাই স্বাভাবিক। আর সেই উত্তেজনা দেখা গিয়েছিল মিরপুরের প্রথম ওয়ানডেতে। অলরাউন্ডার বেন স্টোকস উইকেটে আঁকড়ে থাকা ব্যাটসম্যান ইমরুল কায়েসকে আউট করতে না পেরে আক্রোশে ফেটে পড়েন।

প্রথম ওয়ানডেতে সবকিছু ঠিক থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে দুই পক্ষই বিবাদে জড়িয়ে পড়ে। লো স্লোরিং ম্যাচ ও টাইগারদের দুর্দান্ত লড়াই, সব মিলিয়ে দুই দলের ক্রিকেটরাই কিছুটা হলেও লাগামছাড়া আচরন করেছেন।

ম্যাচের বয়স যখন ২৮ ওভার তখন ক্রিজে ৫৭ রান নিয়ে ব্যাটিং করছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। উইকেটে থিতু হওয়া ব্যাটসম্যান জনি বেয়ারস্টকে তাসকিন সাজঘরে ফেরালে সঙ্গি হারা বাটলারেই ব্যাটেই ইংলিশদের জয়ের শেষ আশা ছিল। কিন্তু তাসকিন সুইংয়ে পরাস্ত হওয়া বাটলার লেগ বিফর আউট হওয়ার পর বুনো উল্লাসে মাতে মাশরাফি-তাসকিনরা। বাদ যাননি সাধারনত শান্তশিষ্ট মাহমুদুল্লাহ রিয়াদও।

টাইগারদের উল্লাস সহ্য হয়নি সাজঘরের পথে ফেরা বাটলারের। তাই তো ক্ষেপে গিয়ে টাইগারদের উদ্দেশ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করেন বাটলার। পরে আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

তারপর ৩৪ রানে হেরে ম্যাচ শেষ করার পর বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের সাথে ঝামেলায় জড়ান বেন স্টোকস। আর সেই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তামিমকে ধুয়ে দিয়েছেন এই অলরাউন্ডার।

তিনি লিখেছেন, ‘জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। আমাদেরকে স্রেফ ওরা উড়িয়ে দিয়েছে। কিন্তু, কেউ হাত মেলানোর সময় আমার সতীর্থকে কাঁধ দিয়ে ধাক্কা দিলে সেটা আমি চুপচাপ মেনে নিবো না।’

স্টোকস অবশ্য টুইটারে সরাসরি কারও নাম নেননি। কিন্তু, তার আঙুলটা যে তামিমের দিকেই সেটা সহজেই বোঝা যায়। কারণ, ম্যাচ শেষে জনি বেয়ারস্টোর কাঁধে কাধ মিলিয়েছিলেন তামিম ইকবাল। তখনই চলে আসেন বেন স্টোকস। তামিম-স্টোকসের উত্তপ্ত বাক্যবিনিময় চলে। তাদের মধ্যস্থতা করতে এগিয়ে আসেন সাকিব আল হাসান-মঈন আলীরা।

বাংলাদেশ ও ইংল্যান্ড দল আজ সোমবারই চলে যাচ্ছে চট্টগ্রাম। সেখানেই আগামী বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দু’দল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সেই ম্যাচটা জয়ের ব্যাপারে আশাবাদী বেন স্টোকস। টুইটারে তিনি লিখেছেন, ‘আমাদের চোখ এখন আগামী ম্যাচের দিকে। আশা করি সেই ম্যাচটা আমরা জিতে যাবো। টেস্ট সিরিজ শুরুর আগে এই মোমেন্টাম পাওয়া আমাদের জন্য খুব জরুরী।’

 

basic-bank

Be the first to comment on "টুইটারে তামিমকে বেন স্টোকসের হুমকি"

Leave a comment

Your email address will not be published.


*