শিরোনাম

অর্থনীতিতে নোবেল পেলেন দুই গবেষক

নিউজ ডেস্ক : আধুনিক অর্থনীতি শত সহস্র চুক্তিতে আষ্টেপৃষ্ঠে বাঁধা; আর চুক্তির সঙ্গে অর্থনীতির এই সম্পর্কের তত্ত্বতালাশে নোবেল জিতে নিয়েছেন দুই গবেষক।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস সোমবার এই পুরস্কারের জন্য ব্রিটিশ নাগরিক অলিভার হার্ট ও ফিনল্যান্ডের বেঙ্কট হলস্ট্রম এর নাম ঘোষণা করে।

অলিভার হার্ট যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এবং বেঞ্জট হোমস্ট্রম ক্যামব্রিজেরই ম্যাসাচুসেটস ইনিস্টিটিউট অব টেকনোলজিতে কর্মরত আছেন।

নোবেল কমিটি তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলেছে, আধুনিক অর্থনীতি অসংখ্য চুক্তির ওপর দাঁড়িয়ে আছে। হার্ট ও হোমস্ট্রম তাদের নতুন তত্বটিতে বাস্তব চুক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সে বিষয়টি উপস্থাপন করেছেন। শেয়ার হোল্ডার ও শীর্ষ ব্যবস্থাপনা নির্বাহী , বীমা কোম্পানি ও গাড়ির মালিক অথবা সরকারি কর্তৃপক্ষ ও এর যোগানদাতার মধ্যেসহ সমাজে বিভিন্ন চুক্তিভিত্তিক সম্পর্ক রয়েছে। নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার এই দুই গবেষকের মধ্যে ভাগ করে দেওয়া হবে। রীতি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর তাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

basic-bank

Be the first to comment on "অর্থনীতিতে নোবেল পেলেন দুই গবেষক"

Leave a comment

Your email address will not be published.


*