শিরোনাম

সাক্ষী ধোনির বিরুদ্ধে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ

নিউজ ডেস্ক : সাক্ষী ধোনির বিরুদ্ধে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ আনলেন তাঁরই সংস্থার কো-ডিরেক্টর ডেনিস অরোরা। ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী-সহ চার জনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন অরোরা।

রীতি এমএসডি অ্যালমোড প্রাইভেট লিমিটেড নামে যে জিম ও ফিটনেস সেন্টারটি পরিচালনা করেন সাক্ষী ধোনি, সেই সেন্টারের এক জন শেয়ার হোল্ডার এই ডেনিস অরোরা। তাঁর দাবি, এই সংস্থায় ৩৯ শতাংশ শেয়ার রয়েছে তাঁর। এই শেয়ার সাক্ষী ধোনির সংস্থার কাছে বিক্রিও করে দেন। অভিযোগ, সেই সময় একটি চুক্তি হয় এ বছরের ১১ মার্চের মধ্যে ডেনিসকে ১১ কোটি টাকা দেবে ওই সংস্থা। চুক্তির সময় সাক্ষী ধোনি নিজে উপস্থিত ছিলেন বলেও দাবি করেছেন অরোরা। তাঁর আরও অভিযোগ, সময় পেরিয়ে গেলেও চুক্তিমতো সেই টাকা তিনি পাননি। এখনও পর্যন্ত ২.২৫ কোটি টাকা ওই সংস্থার কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন অরোরা।

যদিও সাক্ষী ধোনি এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ওই সংস্থারই আরও এক ডিরেক্টর অরুণ পান্ডে অবশ্য সংবাদসংস্থাকে জানিয়েছেন, গত বছরেই এই সংস্থার দায়িত্ব ছেড়ে দিয়েছেন সাক্ষী। সুতরাং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের কোনও প্রশ্নই ওঠে না। অরোরাকে পাল্টা কাঠগড়ায় দাঁড় করিয়ে পান্ডের অভিযোগ, শেয়ারের যা দাম তার তুলনায় বেশি টাকা দেওয়া হয়েছে অরোরাকে।

পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "সাক্ষী ধোনির বিরুদ্ধে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ"

Leave a comment

Your email address will not be published.


*