শিরোনাম

পোশাকে মডেল কিম কারদাশিয়ান, তোপের মুখে বিপণন সংস্থা

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি পোশাক বিপণন সংস্থা হ্যালোউইনের জন্য বিশেষ পোশাক বানাতে গিয়ে ক্ষোভের মুখে পড়েছে। সম্প্রতি মার্কিন রিয়্যালিটি টিভি শো তারকা কিম কারদাশিয়ানকে ওই হ্যালোউইন মডেল বানানোয় এ ক্ষোভের মুখে পড়ে সংস্থাটি।

কয়েকদিন আগেই বন্দুক তাক করে কিম কার্দাশিয়ানের কাছ থেকে অর্থ ও গয়না ডাকাতি করেছে একদল মুখোশধারী ব্যক্তি। ফ্রান্সের প্যারিসের এক হোটেল রুমে তিনি ডাকাতের কবলে পড়লে এই ঘটনা ঘটে।

প্যারিসের ওই ঘটনা থেকে ‘অনুপ্রাণিত’ হয়েই তারা হ্যালোউইনের সাজ’টা বানিয়েছিল বলে জানা গেছে। সাজটা হচ্ছে- সাদা ছোট দৈর্ঘ্যের রোব, কালো-দীর্ঘ চুলের উইগ (কিমের যেমন), বড় সানগ্লাস, চার মিলিয়ন ডলারের একটি আংটি (সত্যিকারের নয়) এবং দুই ইঞ্চির একটি দড়ি! আর এতে কিম কার্দাশিয়ানকেই বানানো হয় মডেল।

সংস্থাটির এই রসিকতা সাধারণ জনগণ খুব স্বাভাবিকভাবে নিতে পারেননি। তাই টুইটারে অনেকেই বলছেন, ব্যাপারটা বেশ নিন্দনীয় এবং কুরুচিপূর্ণ। সংস্থার অনলাইন স্টোরে পোশাকের বিবরণে সরাসরি কিমের নাম না করে লেখা ছিল, ‘একটা গোটা জীবন জুড়ে আমেরিকাকে সারমর্মহীন উদ্‌যাপন আর লাগামছাড়া জীবনের স্বাদ দিয়ে গেছেন তিনি। সেই জীবনই কাল হল, যখন পাঁচ ডাকাতের হাতে তিনি আক্রান্ত হলেন প্যারিসে। সোশ্যাল মিডিয়ার রানির মতো করে সেজে আমেরিকার পপুলার কালচারকে সেলিব্রেট করুন’।

এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ইঙ্গিত কিমের দিকেই! জনসাধারণের এত ক্ষোভের কারণে অনলাইন স্টোর থেকে পোশাকটি সরিয়ে ফেলেছে সংস্থা।

basic-bank

Be the first to comment on "পোশাকে মডেল কিম কারদাশিয়ান, তোপের মুখে বিপণন সংস্থা"

Leave a comment

Your email address will not be published.


*